বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রাউজানে খাবারে বিষ দিয়ে মুরগীর বাচ্চা হত্যা

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে একটি পোল্ট্রি ফার্মের খাদ্যের পাত্রে বিষ দিয়ে এক হাজারের অধিক মুরগীর বাচ্চাকে ‘হত্যা’ করার অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া হাসমত আলী চৌধুরী বাড়ির দুই হাজার সেটের একটি খামারে ঘটনাটি ঘটে।

জানা যায়, গত ৫-৬ মাস আগে মুরগীর খামার গড়ে তোলেন বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত মো. হারুনের ছেলে মো. হামিদুল্লাহ সৌরভ।

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় গত দুই বছর আগে বাবা মারা গেলে পড়ালেখা বন্ধ হয়ে যায় সৌরভের। বেকারত্ব গোচাতে মুরগীর সেট ভাড়া নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বুনেন সৌরভ। গত ৫ দিন আগে ১৩৫০টি মুরগীর বাচ্চা ও পাঁচ বস্তা খাদ্য ক্রয় করে খামারে তুলেন।

ঘটনার দিন রাতে খামারের তারের বেড়া কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রতিটি মুরগীর পানির খাদ্যের পাত্রে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে এক হাজারের বেশি মুরগী মরে যায়।

ক্ষতিগ্রস্ত তরুণ খামারি সৌরভ বলেন, ঋণ আর মায়ের কাছ থেকে টাকা নিয়ে খামার করেছি। রাতে খামারের বেড়া কেটে খাদ্যের পাত্রে বিষ প্রয়োগ করে এক হাজারের বেশি মুরগী হত্যা করেছে। প্রতিটি খাদ্যের পাত্রে বিষের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এতে আমার ৭৫-৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। তারা উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তাকে মুরগীর মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য বলেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...