বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অপু-নিপু দুই বোন

বিনোদন ডেস্ক

ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার দুই বোন। অপুর মা প্রয়াত শেফালী বিশ্বাস নিপুণকে নিজের মেয়েই ভাবতেন। সে কথাই জানালেন দুই নায়িকা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে।

সেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের সম্পর্কের বিষয়টি জানান তারা।

নিপুণ বলেন, অপু-জয় প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। অপু খুব ভালোভাবেই জানে কিভাবে একটি ছবি প্রযোজনা করতে হয়। তাদেরকে শুভকামনা জানাতেই মহরতে এসেছি।

অপুর বোন হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে আমি প্রথমেই অপুকে পেয়েছি। ‘পিতার আসন’ সিনেমায় অপু আর আমি ছিলাম। সেখানে আন্টি সবসময় অপুর পাশে ছিল। আন্টির কথা খুব বেশি মনে পড়ছে। আউটডোরে গেলে আন্টি এভাবে ডাকতেন, অপু-নিপু কোথায়! সবাই তখন ভাবতো, অপু-নিপু দুই বোন। আন্টিও বলতো, আমার দুই মেয়ে একসঙ্গে শুটিং করছে।

অন্যদিকে অপু বিশ্বাস বলেন, আমার নাম অপু বিশ্বাস, আপুর নাম নিপুণ আক্তার। তবে শর্ট করে আমাকে অপু আর আপুকে নিপু বলে ডাকে। এছাড়া আমি আর আপু দেখতে প্রায় একই রকম। ‘পিতার আসন’ সিনেমায় একটা গানের দৃশ্যে আমাদের শাড়ি পরতে হবে।

মা আমাদের শাড়ি পরতে সাহায্য করে। সে সময় কয়েকজন আমার মাকে বলছিলেন, আপনার দুইটা মেয়েই অনেক সুন্দর। আপনি কত ভাগ্যবান একজন মা, দুই মেয়েকেই নায়িকা বানিয়েছেন। দুজনেই খুব সুন্দরভাবে কাজ করছে। তখন মা বললেন, সবাই যখন বলল তোরা আমার মেয়ে, তাহলে অবশ্যই তোরা দুজনই আমার মেয়ে।

ঢালিউড কুইন আরও বলেন, আপনারা (সাংবাদিক) হয়তো বিষয়টা স্কিপ করে গেছেন, আপু (নিপুণ) যখন মা’র কথা বলছিলেন, তখন তার চোখ অনেকটা ছলছল করছিলো। নিপুণ আপু আর আমি মনে করি, আমার মা আমাদের দুজনকে বোন বানিয়ে গেছেন এবং আমরা আসলেই বোন।

অপুর মতো নিপুণও প্রযোজনায় আসবেন কিনা- জানতে চাইলে নিপুণ বলেন, ইচ্ছা আছে। তবে কবে আসবো সেটা বলতে পারছি না। এখন ছবির মার্কেটটা খুবই ভালো। আমি নিজেও অনেক কাজ করছি। সব মিলিয়ে আমি সময়মতো আপনাদেরকে জানাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...