সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের সহযোগিতায় হারানো মোবাইল ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীর ওয়াসা মোড় দিয়ে যেতেই এক যাত্রীর হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে দিয়েছেন সিএমপি দক্ষিণ বিভাগের ট্রাফিক পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের সুফলে ট্রাফিক বিভাগের প্রচেষ্টায় হারানো ব্যাগ, মোবাইল ও টাকাসহ ফিরে পেয়েছেন সিএনজি অটোরিকশার যাত্রী জাহানারা বেগম (৫৫)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর জনৈক জাহানারা বেগম (৫৫) ভুলক্রমে সিএনজিতে তার ১টি হাত ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগে ১টি Huawei মোবাইল ও নগদ ৫,০০০/- টাকা ছিল। মোবাইল হারিয়ে হতাশ জাহানারা বেগম ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট শরিফুল ইসলাম এর শরণাপন্ন হন। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ এনএম নাসিরুদ্দিন ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা এর সহযোগীতায় সার্জেন্ট শরিফুল ইসলাম এবং পুলিশ সদস্য শাহীন হোসেন উক্ত ব্যাগ, মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নাতি সোহাইব এর হাতে তুলে দিয়েছেন।

সিএমপি ট্রাফিক (দক্ষিণ) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, পুলিশ কমিশনার স্যারের উদ্যোগে চালু হওয়া ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের সুফল ভোগ করছে জনগণ। মেট্রোপলিটন পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের মাধ্যমে জাহানারা বেগমের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

সাবেক সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের বিশেষ উদ্যোগে ২০২১ সালের নভেম্বরে নির্মিত হয় ‘হ্যালো সিএমপি’ অ্যাপটি। এর মাধ্যমে নগরের ১৭টি রুটের মধ্যে তাদের গন্তব্যের নির্ধারিত ভাড়া জানতে পারবেন যাত্রীরা। পাশাপাশি কোনো পরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সে বিষয়েও অভিযোগ করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...