শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে অভ্যন্তরে গোলাগুলি অব্যাহত থাকার প্রেক্ষিতে সীমান্তের বাংলাদেশি যেসব পরিবার ঝুঁকির মুখে রয়েছে, তাদের সরিয়ে নিতে ঝুঁকির পরিস্থিতি ও তাদের নিজস্ব মতামতকে গুরুত্ব দেয়া হবে। সে ব্যাপারে প্রাথমিক প্রস্তুতি রাখা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে ঘুমধুম ইউপি কার্যালয়ে স্থানীয়দের ঝুঁকির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেন জেলা প্রশাসক। এসময় সাথে ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার। এই বিষয়ে জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রেখেছে। ঝুঁকির মুখে স্থানীয়দের সরিয়ে নিতে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে।

এই নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত রাখা হয়েছে। আপাতত তিনশ পরিবারকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। যারা তুমব্রু, ঘুমধুম, ফাত্রাঝিরি ও সীমান্তের খুব কাছের তাদের সরানো হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরিয়ে নেয়ার পরিকল্পনায় থাকা তিনশ পরিবারের আশ্রয়ের জন্য স্থান খোঁজা হচ্ছে। মূলকথা সরিয়ে নেয়ার ব্যাপারে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে।

এর আগে নিরাপত্তার ঝুঁকির কারণে উখিয়ার কুতুপালংয়ে সরিয়ে নেয়া ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০...

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা...