রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে ৫৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিভিন্ন সময় আটককৃত ৫৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৩ বিজিবি।

রবিবার ১৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় বিজিবির ব্যাটালিয়ান মাঠে জব্দকৃত মাদক ধ্বংস করা হয় ।

বিজিবি সূত্রে জানা যায় , ২০১৬ সাল থেকে রামগড় ৪৩ বিজিবি আওতাধীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

মাদকদ্রব্যের মধ্যে ছিল ৩ হাজার ২৫৪বোতল বিদেশি মদ, ২৩১বোতল বিয়ার, ৫৫০ বোতল ফেনসিডিল ১০৫ পিস ইয়াবা,সাড়ে আঠারো কেজি গাজা,৭০লিটার চোলাই মদ ও ৫ বোতল সঞ্জীবনী সূরা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃকঃ হাফিজুর রহমান বলেন , মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্য্যক্রম করেছি, এটি কোন বড় সাফল্য নয়,যখন সীমান্তে ১পিস মাদকদ্রব্য আসবেনা তখনই আমরা সফল হবো তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে যে কোন মূল্যে দেশকে মাদক মুক্ত রাখবো।

এ সময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলাম কামাল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান , খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...