বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম বাবু (৩০) মো. রুবেল (২৮), মো. মনির (৩৮), মো. সোহাগ (২৬) ও মো. বাদশাহ (২৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, পলোগ্রান্ড স্কুলের সামনে আট নয় জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১টায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়। সিআরবি থেকে টাইগারপাস, টাইগারপাস থেকে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস থেকে সিআরবি যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে ডাকাতি-অস্ত্র আইনসহ ৭টি, রুবেলের বিরুদ্ধে ৪টি, মনিরের বিরুদ্ধে ৪টি, সোহাগের বিরুদ্ধে ২টি ও বাদশাহর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...