বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ভূমিসেবা সম্পর্কিত তথ্য উন্মুক্তকরণের উদ্যোগ

ডেস্ক নিউজ

ডিজিটাল ভূমিসেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এই পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমিসেবা স্থাপন কার্যক্রমে পরীক্ষামূলকভাবে প্রথমে ই-নামজারি সিস্টেম স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশ্নভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরম ডিজাইন করা হয়েছে।

এ ছাড়া অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে আবেদনকারী ই-নামজারি ফরম আরো দ্রুত সময়ে সহজে পূরণ করতে পারবেন।

আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান-কম্পানি ও ব্যক্তিমালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরম থাকছে।

এ ছাড়া ক্রয়-হেবা সূত্রে হস্তান্তরকৃত জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। এই স্মার্ট ব্যবস্থা এই মাসের মধ্যেই পুরোপুরি চালু করা হবে।

ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমিসেবা অধিকতর গণমুখী করার জন্য ভূমিসেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি বিষয়ক প্রযোজ্য সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্তকরণের মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং তৈরি হবে মান সৃষ্টির সুযোগ।

এ ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরো ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য কিংবা ডাটা কখনো উন্মুক্ত করা হবে না।

প্রসঙ্গত, জাতীয় ভূমিসেবা কাঠামো www.land.gov.bd গিয়ে ই-নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারি ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে।

এ ছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রয়েছে। ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...