বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কক্সবাজার কটেজ জোনে টর্চার সেল: ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের শিউলি কটেজে ৪ পর্যটককে জিম্মি করে নির্যাতনের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিউলি কটেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা লোকমান সরোয়ার (৩০) ও আব্দুল গফুর (২৮)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, লোকমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে হোটেলে নিয়ে জিম্মি করে টাকা আদায় করতেন। প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে লোকমান ও তার সহযোগীরা এই কাজ করতেন। গ্রেপ্তারকৃতরা কটেজ জোনের অপরাধচক্র ও তাদের আশ্রয়-প্রশ্র‍য়দাতাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কটেজ জোনের আশপাশের বেশ কয়েকজনের নামও বলেছেন, যারা নিয়মিত এসব কটেজ থেকে চাঁদা নিয়ে থাকেন। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক হিসেবে এসব চাঁদা তারা নিয়ে থাকেন। পর্যটকদের আবাসিক হোটেল হিসেবে ব্যবহারের আড়ালে মোট ছয়টি কটেজে অবৈধ ব্যবসা পরিচালনা করা হয়। এসব কটেজে টার্গেট করে দালালদের মাধ্যমে পর্যটক আনা হয় এবং নারী ও মাদক দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে সব কিছু কেড়ে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে কটেজ জোনের টর্চার সেলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট কটেজ জোনে অভিযান চালিয়ে শিউলি কটেজ নামক টর্চার সেল থেকে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে জিম্মি ৪ পর্যটককে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ বাদী হয়ে অপহরণ মামলা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...