বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সম্প্রীতির অগ্রযাত্রা বিনিষ্ট করতে চাইলে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরী হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। আবহমানকাল ধরে এই সম্প্রীতি চলমান আছে। এখানে কোন ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই। শারদীয় দূর্গোৎসব বাঙ্গালীর সংস্কৃতির ঐতিহ্যের একটি অংশ। কোন সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতির অগ্রযাত্রা বিনিষ্ট করতে চাইলে তা কোনদিন সম্ভব হবে না। নগরীতে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন এবং নগরে সম্প্রীতি সমাবেশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করার উপর গুরুত্ব দিয়ে জনগনকে সচেতন করতে হবে। কোন সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতির অগ্রযাত্রা বিনিষ্ট করতে চাইলে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আসন্ন শারদীয় দূর্গোৎসবে নগরীর প্রতিটি পূজা মন্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবকগণ নিয়োজিত থাকবে এবং প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামরা বসানোর জন্য কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

এছাড়াও প্রতিটি পূজা মন্ডপ এলাকায় রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিস্ট বিভাগকে। এছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট ও কালুরঘাট এলাকায় প্রতিমা বিসর্জন কর্মসূচীর ব্যয়ভার সিটি কর্পোরেশন বহন করবে বলেও জানান মেয়র।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র আরো বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে নানা অপপ্রচার ও মিথ্যাচারের মধ্যদিয়ে বাঙ্গালীর এই ঐতিহ্যকে নস্যাৎ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে শান্তিময় পরিবেশ রক্ষায় জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস অস্ত্রবাজি, গ্রেনেড হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের মতো নেতিবাচক রাজনীতির মানষিকতা ছেড়ে দিয়ে রাজনৈতিক আচরণ করতে হবে। মেয়র মহানগর পূজা উদযাপন কমিটির তত্ত্বাধানে নগরীতে যে সকল মন্ডপ স্থাপন করা হবে তাদের প্রতিটি মন্ডপের জন্য প্রতি বছরের ন্যায় চসিকের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সমুন, হাসান মুরাদ বিল্পব, পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, রুমকী সেন, এড. চন্দন তালুকদার, সাধন ধর, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অরবিন্দু পাল অরুন, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, অরূপ রতন চক্রবর্তী, সুজিত দাশ, সজল দত্ত, বিপ্লব সেন, রাধা রাণী দেবী, বিমল দেব প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...