মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টিজারে নতুন লুকে সালমানের বাজিমাত

বিনোদন ডেস্ক

পরনে খয়েরি রঙের শার্ট আর নীল জিন্স। মুখে চাপদাড়ি, হাওয়া এসে এলোমেলো করে দিচ্ছে মাথার দিঘল চুল; সেই চুলে ঢেকে যাচ্ছে মুখ। হাতে শোভা পাচ্ছে সেই ট্রেডমার্ক ব্রেসলেট, কানে দুল—এমন লুকে ধরা দিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান

সোমবার (৫ সেপ্টেম্বর) এ অভিনেতা তার ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমার টিজার প্রকাশ করেছেন। তাতে এমন লুকে দেখা যায় সালমানকে।

এটি মূলত, ‘ভাইজান’ সিনেমার টিজার। নাম পরিবর্তন করে বর্তমানে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

টিজারে সালমানকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। টিজারটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ লাখ। একজন লিখেছেন, ‘সিনেমাটি দেখার জন্য আর তর সইছে না।’

আরেকজন লিখেছেন, ‘ওয়াও!’ কোহলি নামে একজন লিখেছেন, ‘সিংহ।’ রিজা খানে লিখেছেন, ‘বাঘ।’ আরেকজন লিখেছেন, ‘ভাই ফিরছেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। তা ছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...