কক্সবাজারের পেকুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মর্তুজা বেগম (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবদু শুক্কুরের বিরুদ্ধে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মর্তুজা বেগম ওই এলাকার আবদু শুক্কুরের স্ত্রী ও মোজাহের আহমেদের মেয়ে।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর স্বামী আব্দু শুক্কুর এলাকার দুই একজন খারাপ মহিলার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তাতে তার স্ত্রী বাঁধা দিলে প্রায় সময় তার উপর চালায় শারীরিক নির্যাতন। তার পরও সে সহ্য করে দিনকাটাতো। ঘটনার দিন ও আব্দু শুক্কুর তার স্ত্রী কে হাতুড়ি পেটা করে খুন করে পালিয়ে যায় সে। ছেলেমেয়েদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গেলে মাটিতে ওই গৃহবধূর নিথর দেহ পড়া দেখলে পুলিশকে খবর দেয় তারা। এ নিয়ে স্থানীয় ভাবে অনেক বার সালিশ বিচার হয়েছে।
নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, একাধিক মেয়ের সাথে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিলো। এ নিয়েও তাদের সংসারের ঝামেলা হতো। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়ে ঠিক করা যায়নি। আমার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় রোববার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
