মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বিভিন্ন কারণেই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনো ব্যক্তিগত জীবনের জন্য আবার কখনো সিনেমার জন্য। ক’মাস আগে তৃতীয় সংসার নিয়ে শিরোনামে ছিলেন এই নায়িকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সাজে ছবি পোস্ট করে ফের শিরোনামে উঠলেন শ্রাবন্তী চ্যাটার্জী।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার পর নেটিজেনরা বিভিন্নরকম মন্তব্য করতে থাকেন তাতে। বিয়ের সাজে ছবি দেখে অনেকে বলছেন, এটা কী তাহলে চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন? কেউ কেউ বলছেন, আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই। আবার একজন লিখেছেন, দামে কম মানে ভালো, শ্রাবন্তী ফার্নিচার।

স্বামী রোশনের সঙ্গে দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকেন না শ্রাবন্তী। ২০২০ সালের নভেম্বর থেকে তাদের দূরত্বের খবর প্রকাশ্যে আসতে থাকে। এরপর একজন আরেক জনের বিরুদ্ধে পরোক্ষভাবে একাধিকবার কটূক্তি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি আলোচনায় সাংসদ নুসরাত ও নিখিল। আর এর মধ্যেই শ্রাবন্তীর বিয়ের সাজে ছবি যেন নতুন আলোচনার জন্ম দিলো। নেটিজেনরা ছবিটি নিয়ে কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু করেছেন। তবে ছবিটি দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এটি কোনো বিজ্ঞাপনের ছবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...