সোমবার, ১১ মে ২০২৬

রামগড়ে সেপ্টেম্বরে চালু হচ্ছে ইমিগ্রেশন কার্যক্রম

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

সেপ্টেম্বরে চালু হচ্ছে রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। সোমবার (২৯ আগস্ট) নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করতে এসে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল একথা বলেন।

রামগড় পৌরসভার মহামুনি এলাকায় রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের নির্মান কাজ চলতি মাসের গোড়ার দিকে শুরু হয়। ইতিমধ্যেই নির্মাণ কাজের ৯৫%পার্সেন্ট সমাপ্ত হয়েছে।

সোমবার নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব রামগড় পৌরভবনে সংক্ষিপ্ত বৈঠক শেষে নির্মানাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এসময় তিনি কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইমিগ্রেশন চালুর জন্য প্যাসেঞ্জার টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট বিভাগ গুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যাবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চালুর দিনক্ষন ঠিক করা হবে।

এসময় উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক মোঃ সরোয়ার আলম,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...