সোমবার, ১১ মে ২০২৬

রাউজানে সড়কে প্রাণ গেল ওমান প্রবাসী যুবকের

রায়হান ইসলাম, রাউজান প্রতিনিধি

রাউজানে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে গত দুইদিন আগে দেশে আসা মোটরসাইকেল আরোহী এক তরুণ প্রবাসী। নিহত ওই তরুণের নাম মুহাম্মদ সাজ্জাদ হোসেন (২২)। তিনি ওমান প্রবাসী। এ ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মুহাম্মদ মিরাজ (১৫) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (২৮ আগস্ট) বেলা ২ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সড়কের বাইন্যাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ উপজেলার সদর রাউজান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের আবদুল সালামের পুত্র। নিহত তরুণ মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসী ছিলেন। গত শুক্রবারে দেশে আসেন তিনি। আহত মুহাম্মদ মিরাজ একই ইউনিয়নের নাতোয়ান বাগিচা এলাকার মো. নুর মোহাম্মদের ছেলে। তাঁরা দুজন সম্পর্কে মামাত ও ফুপাত ভাই। মিরাজ স্থানীয় মহিউল উলুম মাদরাসার ৯ম শেণীর পড়ত।

স্থানীয় প্রত্যক্ষদশী ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী ট্রাক পাশ থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের হতাহত দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। দুমড়ে মুছড়ে যায় মোটরসাইকেল। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওমান প্রবাসী তরুণ সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সাজ্জাদের বড় বোন পারভিন আকতার বলেন, তাঁদের চার ভাইয়ের মধ্যে তিন ভাই ওমান প্রবাসী। ছোট ভাই সাজ্জাদ গত শুক্রবার দেশে আসেন। এরমধ্যে আজ হঠাৎ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ রেখেছে হাইওয়ে পুলিশ তবে চালককে পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...