সোমবার, ১১ মে ২০২৬

রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ১

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামগড় থানার পুলিশ।

রবিবার (২৮ আগস্ট) ভোর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল খাগড়াছড়ি- রামগড় সড়কের নাকাপা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে জাম্বুরা ভর্তি (বাতাবিলেবু) একটি পিকআপে ফেনী ড-১১-০৫০৪ তল্লাশি চালিয়ে বাতাবি লেবুর বস্তার নিচে লুকিয়ে রাখা ১০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা।

গ্রেপ্তার মোঃ ইব্রাহিমিয়া (২৪) রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর তিনটায় রামগড় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল, পিকআপ ও আসামিকে কোর্টে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...