মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

এশিয়া কাপ : উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে ১৫তম এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং। আগামীকাল দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। আর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে।
আজ এশিয়া কাপের উদ্বোধনী দিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কেননা শততম টি-টোয়েন্টি খেলতে নামবে আফগানরা। ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি লংকানরা।

তারপরও মরুর দেশে শিরোপা জয়ের জন্য ফেভারিটদের তালিকায় শ্রীলঙ্কাও আছে।

টপ-অর্ডারে কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্ডিমালের ওপর নির্ভর করবে শ্রীলঙ্কার সাফল্য। তবে শ্রীলঙ্কার শক্তি তাদের বোলিং। স্পিনে তাদের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে আছেন মহেশ থিকশানা, প্রবীণ জয়াবিক্রমা ও জেফরি ভান্ডারসে। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের সুনাম রয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা ও বিশ্বের বিভিন্ন লিগে এই দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে সমীহ করার মতো দল বলে মনে করা হয়।

আফগানিস্তানের শক্তির জায়গা সবসময়ই তাদের স্পিন ডিপার্টমেন্ট। যার নেতৃত্বে থাকেন লেগ স্পিনার রশিদ খান। কিন্তু টুর্নামেন্টে ভালো করতে গেলে শুধু একটি বিভাগে রসদ থাকলেই চলে না। ব্যাটিংটাও হওয়া লাগে সময়োপযোগী। ফলে এই ব্যাটিং বিভাগই এবারের এশিয়া কাপে আফগানদের ক্যাম্পেইনের মূল প্রভাবক হতে পারে। নতুন কোচ জনাথন ট্রটের অধীনে তাই ব্যাটিংয়েও মনোযোগী হয়েছে আফগানিস্তান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

আরও পড়ুন

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...