বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের বাংলাবাজার এলাকায় এক স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের পিএমখালী ছনখোলা ইফনুছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), পিএমখালী উত্তর তারানিয়াপাড়া সিকদারবাড়ি এলাকার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) ও খরুলিয়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে মো. বেলাল উদ্দিন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা সকলেই গণধর্ষণের কথা স্বীকার করেছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন বলেন, স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে মঙ্গলবার ২৩ আগস্ট রাতে অবিযান চালিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত বেদার মিয়াসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ১৮ আগস্ট রাতে পিএমখালীতে অবস্থিত একটি পারিবারিক অনুষ্ঠানে মামলার প্রধান অভিযুক্ত বেদার মিয়ার সাথে পরিচয় হয় ভিকটিম স্কুল শিক্ষিকার। অনুষ্ঠান শেষে ফেরার পথে বেদার মিয়া আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ চাঁন্দেরপাড়া এলাকার একটি নির্মানাধীন ভবনের নিচ তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বেদার মিয়া (২৮) কে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে ২২ আগস্ট রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...