রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শাকিবকে দেখেই কাঁদলেন তরুণী

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম; সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত।

দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বেশ কয়েকবার দেশে ফেরার গুঞ্জন উঠলেও বাস্তবে রূপ পায়নি। অবশেষে দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তারপর ১টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে বাইরে বের হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

‘খুব মিস করেছিলাম দেশকে। ভালোবাসার টানে তাই ফিরে আসলাম।’ তবে খুব বেশি একটা কথা বলতে পারেননি, নিজের গাড়িতে উঠে চলে যান শাকিব।

এ সময় তাকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচেপড়া ভিড় তৈরি হয়।

কিন্তু এর মধ্যেই ঘটে যায় ঘটনা। ছোটবেলা থেকেই প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি দেখার স্বপ্ন ছিল এক তরুণীর। কিন্তু কখনও সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে তার আশা পূরণ হয়েছে। তবে দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কেঁদেই ফেললেন সেই তরুণী।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এর আগে জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...