শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চবিতে প্রতারকের ফাঁদে মোবাইল-ব্যাগ হারালেন ৯ ভর্তিচ্ছু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে এসে মোবাইল-ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারালেন ৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী । মঙ্গলবার সকালে এ ইউনিটের পরীক্ষা দিতে এসেছেন তারা। সমাজবিজ্ঞান অনুষদের সামনে টোকেনের বিনিময়ে এক ব্যক্তির কাছে মোবাইল জমা রেখে যান তারা ৯ জন। পরবর্তীতে পরীক্ষা শেষে ফিরে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।

প্রতারণার শিকার এক শিক্ষার্থী বলেন, ‘সকালে ৯টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এক ভাইয়া আমাদের বলে যে উনি চবির ভর্তি পরীক্ষার সেচ্ছাসেবক। পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। উনি আমাদেরকে একটা টোকেন দেয় যেটার বিনিময়ের আমরা ফোন জমা রাখি। পরীক্ষা শেষে ওনাকে আর পাইনি।’

এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারণার শিকার ৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতারণার শিকার নয়জন চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা শুনেছি ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সিসি ক্যামেরা দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। বেলা ১১টা থেকে এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় ভর্তি পরীক্ষা। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...