বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে রোগীকে চড়-লাথি মারলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে চড়-লাথি মারলেন চিকিৎসক।পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে ঘটা এমন ঘটনার একটি ভিডিও রোববার (১৪ আগস্ট) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের অর্থপেডিক্স সার্জন ডা. মোহাম্মদ আকরাম এলাহী (গোলাপি শার্ট ও কালো প্যান্ট পরা) এক রোগীকে চড় ও লাথি মারছেন। দুই পা জড়িয়ে ধরার পরও ওই রোগীকে বেদম মারছেন এবং বিভিন্ন কথা বলে ধমকাচ্ছেন ওই চিকিৎসক।তবে ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে চিকিৎসক আকরাম এলাহীর অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান বলেন, ‘আমি অসুস্থ মানুষ। উনাকে (রোগী) সিরিয়াল ভেঙে সুযোগ করে না দেওয়ায় আমার বুকে তিনি ঘুষি মেরেছেন। তারপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে নালিশ দিয়েছি। পরে স্যার রেগে গিয়ে তাকে শাসিয়েছেন।’

আকরাম এলাহী বলেন, ‘প্রতিদিন আমাদের অনেক রোগীকে দেখতে হচ্ছে। এত রোগীর চাপ সামলাতে আমাদের অনেক কষ্ট হয়। তার ওপরে আমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার পর আমি তাকে মারধর করছি। এতে আমার দোষ কোথায়?’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ‘ওই রোগী এখনও কোনো অভিযোগ করেননি। তবে আমি শুনেছি ওই ঘটনাটি নাকি মীমাংসা হয়ে গেছে।’

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘আমি ভিডিওটা দেখিনি, দেখব। কেউ যদি অভিযোগ করে, তবে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...