রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঘুম ভেঙে সৌন্দর্যে আধপাগল হয়ে গেলাম: কনকচাঁপা

বিনোদন ডেস্ক

বাংলা গানের ভুবনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় নানান বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এবার বহু বছর আগে সুইজারল্যান্ড ভ্রমণের স্মৃতিচারণ করলেন গায়িকা।

শনিবার (১৩ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে কনকচাঁপা লিখেছেন, সুইজারল্যান্ড আমি একবারই গিয়েছিলাম।

সম্ভবত সেটা ২০০৯ সাল। খুব ছোট ঝটিকা সফর, কিন্তু খুবই সফল ছিল। জাহাঙ্গীর সাঈদ ভাইয়ের আয়োজনে গিয়েছিলাম। এক হলরুম ভর্তি অপূর্ব দর্শক।

দারুণ ভালোবাসায় গান শেষ করে আয়োজকদের একজনের হোটেলে গেলাম। সেখানেই আমরা থাকব দুদিন। সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমার বিস্ফরিত নয়ন বন্ধই করতে পারছিলাম না। কারণ, আমি এর আগে কাশ্মীর দেখিনি বা এমন দেশে যাইনি। কী অপূর্ব কী অপূর্ব!

তিনি আরও লেখেন, রাতে যতটুকু দেখেছিলাম। কিন্তু সকালে ঘুম ভেঙে আমি সৌন্দর্যে আধপাগল হয়ে গেলাম। হোটেল গেস্টহাউজ, খুব অল্প বোর্ডার। কিছু ঝকঝকে তকতকে কাঠের দোতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চতুর্দিকে এমন উঁচু পাহাড় যে, তার অর্ধেক মেঘের ভেতর ঢোকানো। অনেক ঠান্ডা কিন্তু রোদও আছে। মেঘ একদম প্রজাপতির মতো নেমে আসে আবার আমাকে ছুঁয়ে তিরতির করে উড়ে চলে যায়। মেঘের ফাঁকে সূর্যের খেলা, সে খেলা দেখে ছবি আঁকতে ইচ্ছে হয়।

পাশেরজনের নির্লিপ্ততায় আমার অস্থির লাগে। তার এমন ভাব যেন পাহাড়ের পাদদেশ তার দাদার! সবসময় এমন ভাব! কী করে পারে! পারুক, তাতে আমি অভ্যস্ত। আমি এই পৃথিবীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাই। বলতে চাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আবারও সুইজারল্যান্ড যেতে চাই।

প্রসঙ্গত, বাংলা সিনেমার গানে কনকচাঁপা একটি অধ্যায়ের নাম। ৩৭ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাওয়া এই গায়িকা এ পর্যন্ত চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই শোনা যায় কনকচাঁপার কণ্ঠ। প্লে-ব্যাকের পাশাপাশি প্রকাশিত হয়েছে তার ৩৫টি একক গানের অ্যালবাম।

লেখক হিসেবেও কনকচাঁপার খ্যাতি রয়েছে। তিনি ‘স্থবির যাযাবর’ নামে একটি অটোবায়োগ্রাফি লিখেছেন, ২০১১ সালের অমর একুশে বইমেলায় এটি প্রকাশিত হয়। এ ছাড়াও ২০১২ সালে মুখোমুখি যুদ্ধ, মেঘের ডানায় চড়ে (২০১৬), কাঁটা ঘুড়ি (২০১৮), সেই পথে যাও (২০১৯), কাঁটা ঘুড়ি-২ (২০১৯) বইগুলো প্রকাশিত হয়।

ব্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে মিউজিক ডিরেক্টর ও কম্পোজার মইনুল ইসলাম খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...