শুক্রবার, ১৫ মে ২০২৬

টেকনাফে প্রায় ৬ কোটি টাকার মাদক জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে  ৪টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে ২বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। যার মধ্যে রয়েছে ১ কেজি ৬১গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার পিস ইয়াবা, ১৮০ প্যাকেট সিগারেট, ৭৯ বোতল বার্মিজ মদ ও ৬৪৬ ক্যান বিদেশি বিয়ার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫কোটি৯৩ লাখ ৮৪ হাজার ৫শত টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১১ ও১২ আগস্ট) দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে এসব মাদকদ্রব্য বলে জানিয়েছে ২বিজিবি।

শুক্রবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে হোয়াইক্যং বিওপির একটি টহল দল চেকপোস্টে সিএনজি গাড়িতে তল্লাশি করে উখিয়া বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক ৫’র সৈয়দ হোছাইনের ছেলে মো. রিয়াজ (১৯) কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে শুক্রবার (১২আগস্ট) রাতে হ্নীলা ইউপির দমদমিয়া বিওপির হাবিবুল্লাহ জোড়া নামক স্থান হতে বিজিবি সদস্যদের অভিযানের ধাওয়া খেয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া জিনিস তল্লাশি করে ১ কেজি ৬১ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার  রাতে হোয়াইক্যং বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল কারিঙ্গা ঘোনা নামক এলাকায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করে ১৮০ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করে এবং ওই রাতে সাবরাং ইউনিয়ন বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের অভিযানে নাফ নদী হয়ে দেশে প্রবেশের সময় বেড়ি বাঁধের পাশে বগল জোড়া নামক স্থান হতে ৬৪৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ান সদরে স্টোর কক্ষে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...