বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার ১৫ দিনেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ের খৈয়াছড়া রেলক্রসিং এলাকায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি গঠনের পর ১৫ দিনেও জমা দিতে পারেনি তদন্ত প্রতিবেদন।

জানা গেছে, দুর্ঘটনার দিন গঠিত দুটি তদন্ত কমিটি করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন সংশ্লিষ্টরা।

পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনকে প্রধান করে একটি ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ২ টিতে ৪ জন করে সদস্য রাখা হয়েছে। এরপর তারা বৃহৎ তদন্তের স্বার্থে আরো এক সপ্তাহ বাড়ানো হয় সময়সীমা। কিন্তু ঘটনার ১৫দিন অতিবাহিত হওয়ার পরও এখনো রিপোর্ট দিতে পারেনি গঠিত তদন্ত কমিটি।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্ত রিপোর্ট এখনো হাতে আসেনি। সময়তো শেষ হয়ে গেছে, এখনো তারা রিপোর্ট জমা দেয়নি। হয়তো এই সপ্তাহের শুরুতে তদন্ত রিপোর্ট জমা দেবে। সময় ক্ষেপণ এর কারণ জানতে চাইলে তিনি বলেন, রেলওয়েতে নিয়োগ ছিলো তো, ওরা বিভিন্ন জায়গায় গেল, এজন্য হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত গত ২৯ জুলাই দুপুরে মিরসরাই উপজেলার খৈয়াছড়া রেললাইনে উঠে পড়া পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে এক কিলোমিটার দুরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১জন। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো ২ জনের মৃত্য হয়। দুর্ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ঘটনাস্থলে ছিলেন না। তিনি জুমার নামাজে ছিলেন। গেটবারও ফেলা ছিলো বলে তিনি ইতমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছেন। ঘটনার কয়েক ঘন্টা পরই গিটকিপার সাদ্দাম গ্রেফতার হয়ে এখন কারাগারে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...