রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নিজে খুশি না থাকলে সঙ্গীকে খুশি রাখা যায় না: অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক

দু’জনের মধ্যে বয়সের বিস্তর ফারাক। তাতে কী! মনের মিলই যে আসল মিল, তা-ই প্রমাণ করে চলেছেন বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তারা। একসঙ্গে বসবাসের খবরও শোনা যায়।

কিন্তু বিয়েটা কবে? মাঝেমধ্যেই মালাইকা ও অর্জুনের বিয়ের গুঞ্জন শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না। এবার অর্জুন কাপুর সরাসরি জবাব দিলেন বিয়ের প্রশ্নে।

সম্প্রতি করন জোহরের অনুষ্ঠানে অংশ নিয়েছেন অর্জুন। সেখানেই তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চাওয়া হয়। উত্তরে অর্জুন বলেন, ‘আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে চাই। তারপর বিয়ে। অর্থনৈতিক ভাবে সাফল্যের কথা বলছি না। পেশাদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই। আর নিজে খুশি না থাকলে সঙ্গীকেও খুশি রাখা সম্ভব নয়।’

অর্জুনের কথায় স্পষ্ট, আপাতত ক্যারিয়ারেই মনোযোগ দিতে চান তিনি। সুতরাং মালাইকার সঙ্গে সম্পর্কটা কেবল প্রেমেই সীমাবদ্ধ থাকছে।

মালাইকার চেয়ে বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুর। এ কারণে তাদের সম্পর্ক নিয়ে প্রায়শই সমালোচনা হয়। নেটিজেনদের নানান কটূ কথা শুনতে হয়। কিছুদিন আগে এ বিষয়ে মালাইকা বলেছেন, ‘নারীদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিদ্বেষ রয়েছে। একজন নারীর পক্ষে একজন কম বয়সী পুরুষের সম্পর্ককে প্রায়ই অপবিত্র বলে মনে করা হয়। বিবাহবিচ্ছেদের পরে স্বাভাবিক জীবন ধরে রাখা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্ক পুরুষরা অল্পবয়সী নারীদের ডেট করছেন। কিন্তু এর উল্টোটা হলেই ওই সম্পর্ক নিয়ে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়।’

এদিকে অর্জুন কাপুর অভিনীত নতুন সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। ২০১৪ সালের বহুল আলোচিত ‘এক ভিলেন’-এর সিকুয়েল এটি। কিন্তু সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...