রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বৃষ্টি ছাড়াই জোয়ারের পানিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জলাবদ্ধতার দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না নগরবাসীর জীবনে। বৃষ্টি ছাড়া জোয়ারের পানিতে চাক্তাই-খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ এলাকাসহ নগরীর নিন্মাঞ্চলগুলো। সাগরে সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভারি বৃষ্টিপাত ছাড়াই জোয়ারের পানিতে দুই ফুট নিচে তলিয়ে গেছে অঞ্চলগুলো।

স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নগরের এসকল নিচু এলাকার বাসা-বাড়িসহ বেশ কিছু দোকান, গুদামেও পানি প্রবেশ করেছে। আর এতে আবহাওয়া স্বাভাবিক থাকার পরেও জোয়ারের পানির ধাক্কায় দিশেহারা হয়ে পড়েন নগরবাসী। কিছুইতে যেন দুর্ভোগ কমছে না।

এদিকে, চাক্তাই খাতুনগঞ্জে জোয়ার এলেই ধ্বস নামে ব্যবসায়িক কাজে। এ নিয়েও অনেক ব্যবসায়ী আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কয়েকজন ব্যবসায়ী জানান, শুধুমাত্র জোয়ারের পানি এবং জলাবদ্ধতার কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করেছেন।

জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও প্রকল্প কাজ শেষ নেওয়া সুফল পাচ্ছে না নগরবাসী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চাক্তাই খালের কর্ণফুলী মোহনায় জোয়ারের পানি প্রতিরোধক স্লুইচ গেট নির্মাণ করছে। এগুলো চালু হলে দুর্ভোগ কিছুটা কমবে বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বলেন, সাগরে সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থ্যেকের আধিক্যের প্রভাবে উপকূলীয় এলাকা ও নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার পানি উঠতে পারে। আর জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...