রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা হতে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার রাইখালী বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশন ও লাইসেন্স বিহীন দোকানকে ৫ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই সময় প্রসিকিউসন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস। অভিযানে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা সহায়তা করেন।
