বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

পেকুয়ায় বোট ডাকাতির ঘটনায় আরো একজন গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায়  অভিযান চালিয়ে টাগবোটে (সাহায্যকারী জলযান) ডাকাতির ঘটনায় মোজাম্মেল হক (৩৫) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.তাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার (৯ আগষ্ট) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মোজাম্মেল হক মগনামা ইউনিয়নের কালারপাড়া এলাকার নুর মোহাম্মদ লেদুর ছেলে। বর্তমানে তিনি নাপিতারদ্বিয়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.তাজ উদ্দিন বলেন,১আগষ্ট মধ্যরাতে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়ায় কাজিরঘোনা কুতুবদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনায় নোঙর করে রাখা চায়না হারবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির টাগবোটে ডাকাতি সংঘটিত হয়। ওই ঘটনায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপক সাকিব উদ্দিন চৌধুরী বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযেগে গোগন সংবাদের ভিত্তিতে নাপিতারদ্বিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর দু’দিন আগে আকতার আলম নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...