শুক্রবার, ১৫ মে ২০২৬

প্রাথমিকের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু ১১ আগস্ট

চট্টগ্রাম নিউজ ডটকম

বৈশ্বিক করোনা থেকে সুরক্ষায় বাংলাদেশে প্রাথমিকের শিক্ষার্থীদের অর্থাৎ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনা টিকা দেওয়া হবে আগামী ১১ আগস্ট থেকে। 

রবিবার ৭ আগস্ট  দুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে নিপসম অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ আগস্ট থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনা টিকা দেওয়া হবে। পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষে আগামী ২৬ আগস্ট এসব শিশুদের টিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে। আজ রবিবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে। শিশুদের টিকাদানের জন্য আমরা পুরোপুরি সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

এ বিষয়ে টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক জানান, বিগত মাসের শেষের দিকে এই টিকা কার্যক্রম শুরুর কথা থাকলেও টিকা পেতে দেরী হওয়ায় তা পেছাতে হয়। পাঁচ বছরের বেশি এসব শিশুর টিকার কর্ক কমলা রঙের, সিরিঞ্জও স্বাভাবিকের চেয়ে আলাদা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকের শিক্ষার্থী ছাড়াও সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লক্ষ। চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে ৪ কোটি ৪০ লাখ টিকার চাহিদা পাঠায় সরকার। তারই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা পাঠায় ডব্লিউএইচও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

আরও পড়ুন

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...