সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে মুস্তাফিজ-শরিফুলের তোপের মুখে মাত্র ৬ রানেই দুই উইকেট হারালেও টাইগার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে সেঞ্চুরি তুলে নেন কাইয়া ও রাজা। তাদের ১৯২ রানের রেকর্ড গড়া জুটিতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

জয়ের পথ দেখিয়ে যাওয়া কাইয়া আউট হলেও সিকান্দার রাজা ও লুক জংওয়ে মিলে খেলা শেষের দিকে নিয়ে যায় অনায়াসেই। তবে ৪৮তম ওভারের প্রথম বলে মিরাজ জংওয়েকে আফিফের ক্যাচ বানিয়ে ফেরালে ভাঙ্গে এই জুটি। যদিও তাতে কিছুই এসে যায়নি জিম্বাবুয়ের। কারণ, ৪৯তম ওভার করতে আসা মোসাদ্দেককে ছক্কা মেরেই খেলা শেষ করেন সিকান্দার রাজা, ১০ বল হাতে রেখেই।

দুটি চার ও একটি ছয়ের মারে ১৯ বল থেকে ২৪ রান করেন জংওয়ে। অন্যদিকে, ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকানো সিকান্দার রাজা অপরাজিত থাকেন ১৩৫ রানে। ৩৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের ১০৯ বলের দুর্দান্ত এই ম্যাচজয়ী ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ৬টি বিশাল ছয়ের মার।

এর আগে ১১০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মোসাদ্দকের শিকার হন মাত্র চতুর্থ ম্যাচ খেলতে নামা ইনোসেন্ট কাইয়া। তার ১২২ বলের এই ইনিংসে ছিল ১১টি চার ও দুটি ছক্কার মার। আউট হওয়ার আগে রাজার সঙ্গে ১৭২ বলে গড়েন ১৯২ রানের এক অনবদ্য জুটি।

যে জুটির কারণেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এক্ষেত্রে অবশ্য সফরকারী ফিল্ডারদের অবদানও কম নয়। তাদের অপ্রত্যাশিত হাত ফসকানো ফিল্ডিংয়ের সুযোগ নিয়েই শতরানের স্কোর করেন দুজনেই।

এর আগে ওয়েসলি মাধেভেরের সঙ্গে ৫৬ রানের ঘুরে দাঁড়ানো জুটি গড়েন কাইয়া। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে মাধেভেরে রান আউটের শিকার হলে ভাঙ্গে এই জুটি। ১৯ রানে ফেরেন ওয়েসলি। যাতে দলীয় ৬২ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা। ৬ বলে মাত্র ২ রান করেন জিম্বাবুয়ের এই ওপেনার। ফিজের পর বোলিংয়ে এসে উইকেট নেন শরিফুল ইসলামও।

শরিফুলের শিকার হন তিনে নামা তারিসাই মুসাকান্দা। এক বাউণ্ডারি হাঁকিয়েই ফিরতে হয় পাঁচ বল খেলা ডানহাতি এই ব্যাটারকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চার টপ অর্ডারের চার ফিফটিতে চড়ে মাত্র ২টি উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...