মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে সালিশী বৈঠকে গিয়ে হামলার শিকার আ. লীগ নেতা মান্নান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে এক সালিশী বৈঠকে গিয়ে পাবলিকের হামলার শিকার হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল মান্নান প্রকাশ এপিএস মান্নান।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে কর্ণফুলীর জুলধা ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা মান্নানকে উদ্ধার করে কলেজবাজারস্থ সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবদুল মান্নান বর্তমানে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক এপিএস ছিলেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে শিকলবাহায় এক নারী সংক্রান্ত বিষয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সাথে তর্কবিতর্ক হয়। পরে এ বিষয়ে দুপক্ষের লোকজনের সাথে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন লোকজন। শালিসী বৈঠকে উভয়পক্ষের তর্কবিতর্ক হলে এক পর্যায়ে স্থানীয় লোকজনের হামলার শিকার হলেন বৈঠকে থাকা মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তাঁর মাথায় ও শরীরে প্রচন্ড আঘাত পান।

এই বিষয়ে জুলধা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন (বাবু) বলেন, আসলে আমি শহরে আছি বিষয়টি এই মাত্র শুনছি ঘটনা পুরো জানতে ঘন্টাখানেক সময় লাগবে।

জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এপিএস মান্নানকে মারধরের ঘটনা ঘটেছে শুনেছি। আমরা যাওয়ার আগেই । উনাকে মেডিকেলে নেওয়া হয়েছে। কেন কি কারণে মারধরের ঘটনা ঘটেছে তা খবর নিয়ে জানাতে পারব।

শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিভাত দত্ত বলেন, মারামারির খবর শুনে ঘটনাস্থলে মোবাইল টিম পাটিয়েছি এই পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। পরে বিস্তারিত জানতে পারব।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাহমিরপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে আসলে দুপক্ষের লোকজন আমাদের দেখে পালিয়ে যায়। এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এপিএস মান্নান কে চিকিৎসা দেওয়া সাউথ চট্টগ্রাম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার চন্দন দাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন। মাথায় আটটি ও পিঠে তিনটি সেলাই হয়েছে। আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়েছি। রোগী এখন বাসায় চলে গেছেন।

হাসপাতালে থাকাকালীন আহত আ.লীগ নেতার কাছ থেকে জানতে চাওয়া হয় কারা কি কারণে হামলা করেছে তাঁর উপর এমন তথ্য জানতে চাইলেও তিনি কোন কথা বলতে রাজি হননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...