সোমবার, ৩ আগস্ট ২০২৬

রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে ভর করেই চির প্রতিদ্বন্দ্বীকে হারাল কোচ জাভি হার্নান্দেজের দল।

রোববার (২৪ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২৭ মিনিটে নতুন সাইনিং ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া চেষ্টা চালিয়েও কাজে লাগাতে পারেনি কার্লো অ্যানচেলত্তির দল।

বার্সেলোনার ব্যবধান আরও বড় হতে পারতো। কিন্তু রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বার্সার একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা।

ফলে প্রথমার্ধের এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

আগের ম্যাচ শেষ করে রাফিনহা জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। সে চাওয়া পূরণ করলেন অবিশ্বাস্য এক গোল করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...