চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
আজ রোববার (১৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।এদিকে, বর্তমান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বদলি হওয়ায় এ পদে কে আসছেন তা এখনো জানা যায়নি।
