রবিবার, ২ আগস্ট ২০২৬

অঝোরে কাঁদলেন বর্ষা; ‘ভালো জিনিসের কেন প্রশংসা করতে পারে না মানুষ?’

বিনোদন ডেস্ক

অঝরে কাঁদলেন চিত্রনায়িকা বর্ষা। ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ভালো জিনিসের কেন প্রশংসা করতে পারে না মানুষ? এভাবে আমাদের ছোট করার চেষ্টা করলে হয়তো আমরা আর সিনেমা করবো না। এটিই হবে আমাদের শেষ সিনেমা।

চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘দিন দ্য ডে’ সিনেমার ব্যাপারে ঈদের পরদিনের সাড়া খুব ভালো ছিল। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে। কে বা কারা জানি না, কিছু মানুষ খুব নেগেটিভ কথা হয়তো ইচ্ছাকৃতভাবে প্রচার করতে চাচ্ছে। আমাদের ছোট করতে চাচ্ছে। বিশেষ করে, আমাদের সিনেমা নিয়ে কথা না বলে আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছে। কিন্তু আমি কষ্টই পেলাম যে, মানুষ কেন ভালো জিনিসকে ভালো বলতে পারে না। আমরা যদি সিনেমা না করে চলে যাই, তাহলে হয়তো আমাদের কিছুই হবে না। কিন্তু আমরা সবসময়ই ভালো সিনেমা করার চেষ্টা করে যাচ্ছি।

বর্ষা আরও বলেন, অনেকে বলেছে আমরা নাকি আমাদের গার্মেন্টসের কর্মীদের এনে সিনেমা দেখাচ্ছি। এটা কীভাবে সম্ভব! এখন ঈদ চলছে। মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য। মানুষ কীভাবে পাবো আমরা! সারা দেশ কি আমাদের? আমরা ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার শ্যুটিং করেছি। হয়তো সেটির কাজ শেষও করবো না। মানুষজন যদি আমাদের এভাবে ছোট করার চেষ্টা করতে থাকে তবে হয়তো আমরা আর সিনেমা করবো না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...