রবিবার, ২ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ‘সড়কের ওপর পশুরহাট’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ব্যস্ততম সড়কের ওপর পশুরহাট বসানো হয়েছে বলে অভিযান পাওয়া গেছে। ফলে যান চলাচল ও পথচারীদের হাটাঁ-চলায় দুর্ভোগে পড়ছে হাজার হাজার ঘরে ফেরা মানুষ। সড়কের দু’পাশে গরুর হাটটি বসায় সড়কটি সংকুচিত হয়ে যানবাহন ও জনসাধারণের বিঘ্ন ঘটছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্য করে দীর্ঘ এক কিলোমিটার জায়গা জুড়ে কোরবানির পশুর হাট বসালেও উপজেলা প্রশাসনকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। ততক্ষণে এ সড়কে দফায় দফায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ হাটের কারণে ঈদে ঘরমুখো যাত্রী এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাট এলাকায় সড়কের উপর এই পশুরহাট বসে। জানা যায়, স্থানীয় প্রশাসন সড়কের উপর পশুর হাট বসানোর জন্য কোন অনুমতি দেয়নি। তাহলে ইজারাদার কাকে ম্যানেজ করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে অবৈধভাবেই পশুর হাট বসিয়েছেন। অতীতেও এভাবেই সেখানে পশুর হাট বসেছে।

জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসন থেকে ইজারা/অনুমতি নিয়েছের বলে আমার জানা নেই। রাস্তার উপর পশুর হাট বসানোর ফলে পথ চলাচলকারী মানুষের খুব কষ্ট হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। বিষয়টি শাহমীরপুর পুলিশ ফাঁড়িও অবগত।

জানতে চাইলে ইজারাদার মোঃ আলমগীর হোসেন বলেন, রাস্তার উপর গরুর বাজার বসার অনুমতি নেই। কিন্তু আমরা মসজিদ কমিটির অনুমতি নিয়ে সড়কে গরুর বাজার বসিয়েছি। প্রশাসন আমাদের কোনো অনুমতি দেয় নাই সড়কে বাজার বসানোর। তাহলে প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধ বাজার বসানোর কারণ কী জানতে চাইলে ইজারাদার আলমগীর বলেন, আমরা যাদের ম্যানেজ করার কথা তাদের ম্যানেজ করেছি। এতে সমস্যা নাই। আপনি আমার সাথে দেখা করেন বলে ফোন লাইন কেটে দেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) পিযুষ কুমার চৌধুরী বলেন, সড়কের উপরে বাজার বসার কোনো অনুমতি নেই। আপনারা একটু ইউএনও স্যারের সাথে যোগাযোগ করেন। কারণ বাজারের বিষয়টি ইউএনও স্যার দেখতেছেন।

ওদিকে মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীর।

তবে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, বিষয়টি এই মাত্র আপনাদের কাছ থেকে শুনেছি, আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

এর আগে গত রবিবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না নির্দেশ দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ওইদিন তিনি এসব নির্দেশনা পালনে উৎসমুখে কড়া নজরদারি বাড়ানোর কথা বলেন এবং প্রত্যেক জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...