বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বান্দরবানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে সাধারণ ভোটাররা।

এদিকে সরজমিনে জেলার পৌরসভার হাফেজগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায় উৎসবমুখর পরিবেশে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে অপেক্ষা করছে।কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।

এসময় আইনশৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভোট দিতে আশা ভোটাররা।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা সাধারণ ভোটাররা ভোট দিতে এসে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিকে সকালে এই কেন্দ্রে ভোট দিতে আসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস,এসময় তিনি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন নিজের ভোটটি দিয়েছি,ভোটকেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে,আসা করছি প্রশাসন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছেন।এসময় তিনি নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদী বলে জানান।

অপরদিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ একই কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের বলেন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট, বান্দরবান পৌরসভার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

প্রসঙ্গত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে জেলা নির্বাচন কার্যালয়ের দেয়া তথ্য মতে বান্দরবান সদর উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭১ হাজার চারশত চৌচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৭ হাজার পাচঁশত সত্তর জন জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩৩ হাজার আটশত চুয়াত্তর জন।সদর উপজেলায় ৪৫ টি ভোট কেন্দ্রের ১৬৯ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।

এখন পর্যন্ত কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে কোন অপ্রীতিকর পরিস্থিতির ঘটনার খবর পাওয়া যায়নি ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বলেন সকাল থেকে দুপুর পর্যন্ত ৮% ভোট কাস্ট হয়েছে।তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

সুয়ালক ইউনিয়নের লাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ,প্রিজাইডিং অফিসার অংথোয়াইগ্য চাক বলেন এই কেন্দ্রে ৬২৭ জন মোট ভোটার সকালের দিকে ভোটার উপস্থিতি ভালো ছিলো দুপুর পর্যন্ত ৩৩% ভোট কাস্ট হয়েছে।

এদিকে সকালে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।এসময় তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ভোটকেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য সংখ্যা পরিমানের চেয়ে বাড়িয়ে দেয়া হয়েছে।তিনি বলেন আলীকদম উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, সকালে বৃষ্টিপাত হলেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।আশা করছি শান্তিপূর্ণভাবে সব শেষ হবে।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,সিনিয়র সহকারী কমিশনার, নার্গিস সুলতানা সহ প্রশাসনের সিনিয়র কর্মকর্তা বৃন্দ।

এদিকে দুপর ১২ টার দিকে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...