শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিএনপি’র আন্দোলন নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ

বিএনপি’র আন্দোলন নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা কবলিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ ১০টি উপজেলার মানুষকে অর্থ সহয়তা দেয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

বিএনপির ঈদের পরে আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন, কীসের আন্দোলন, কবে হয়েছিল আন্দোলন। শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছিল ঈদের পর, ডাক দিয়েছিল পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর। আন্দোলন হবে কোন বছর? দেশের মানুষ জানে তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি এবং আপনার সহকর্মীরা শেখ হাসিনাকে আক্রমণ করে যে ভাষা প্রয়োগ করেন, এটা কোনো ভদ্রলোকের ভাষা নয়। এটা রাস্তার ভাষা। তারা রাস্তার ভাষায় কথা বলে। আমরা রাজনীতির ভাষায় কথা বলি। এটা হলো তাদের সঙ্গে আমাদের পার্থক্য।’

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যে কোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। দেশের যে কোনো দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যায় আওয়ামী লীগ। ঝড়বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট অঞ্চলে গিয়েছিলেন। আমরা তাদের কিছু বলতে চাই না। আমরা জবাব দেব কাজ দিয়ে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা ঢাকায় বসে লিভ সার্ভিস দেয়, ভাষণ শিল্পের বিকাশ ঘটায় এবং ঘরে বসে প্রেস ব্রিফিং করে তারাই এ ধরনের কথা বলতে পারে। তারা মানুষের পাশে দাঁড়ায় না।

ওবায়দুল কাদের বলেন, যদিও বা কখনও যায় সেটা হলো নাম মাত্র ফটো সেশনের জন্য। আমরা সবসময় দেখে আসছি, বিএনপি নেতারা এটাই করে। তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস। ত্রাণ বিতরণের চেয়ে প্রেস ব্রিফিং ও ফটো সেশনে অধিক মনোযোগী তারা।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বন্যায় সরকার ৯ হাজার টন চাল, দেড় লক্ষ প্যাকেট শুকনো খাবার, ১১ কোটি টাকা ত্রাণ দিয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ১ কোটি টাকার অধিক টাকা দেয়া হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় আওয়ামী লীগও যথেষ্ট অর্থ সহয়তা দিয়েছে।

সবাইকে কারোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা বাড়ছে। ঈদের পর আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়তে পারে। সারা বিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়েছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...