শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঈদে উজ্জ্বল ত্বক পেতে মুলতানি মাটির ব্যবহার

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদের বাকি কয়েক দিন। ঈদের আগে বাড়তি কাজের চাপ থাকবেই। না চাইলেও চেহারায় চলে আসবে ক্লান্তির ছাপ। কিন্তু ঈদের দিন সবাই চায় নিজেকে একটু সতেজ ও সুন্দর দেখাতে।

কুরবানি, মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকলেও বিশেষ দিনটিতে নিজেকে সুন্দর দেখাতে কে না চান। ঈদ উপলক্ষে নিজেকে সাজাতে প্রস্তুতি নিতে হবে এখনই।

মুলতানি মাটি

বহুকাল ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। এটি এক ধরনের মাটি। এতে রয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট। মুলতানি মাটি বাদামি, সবুজ, হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে। পাকিস্তানের মুলতান শহরে থেকে আনা হয় বলে এই মাটির এমন নাম। নানা ধরনের ফেসপ্যাকে মুলতানি মাটি ব্যবহার করা হয়। ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে, ব্রণ সমস্যা কমাতে এর জুড়ি নেই।

তৈলাক্ত ত্বকে এই মাটি যেভাবে ব্যবহার করবেন

মুলতানি মাটিতে রয়েছে এক্সফোলিয়েটিং উপাদান। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।

একটি বাটিতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিন। সঙ্গে মেশান এক চামচ গোলাপ পানি। ঘন মিশ্রণ তৈরি করুন। এই পেস্ট মুখে লাগান। তবে চোখের চারপাশে লাগাবেন না। কয়েক মিনিট ম্যাসেজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করুন।

শুষ্ক ত্বকে মুলতানি মাটি যেভাবে ব্যবহার করবেন

অনেকে ভাবেন শুষ্ক ত্বকে মুলতানি মাটি ব্যবহার করা যায় না। এই ধারণা ঠিক নয়। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজ করে। এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে ও গলায় এটি লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুইবারের বেশি এই প্যাক ব্যবহার করবেন না।

প্রাকৃতিক জেল্লা ফেরাতে

মুলতানি মাটিতে থাকা সব ধরনের উপাদানই ত্বকের জন্যই ভালো। এক টেবিল চামচ মুলতানি মাটি নিন। এর সঙ্গে এক টেবিল চামচ টক দই এবং এক চামচ হলুদ গুঁড়ো মেশান। ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট আপনার ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে দিন। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২বার এই প্যাক ব্যবহার করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...