রবিবার, ২ আগস্ট ২০২৬

পিএসজিতে আরও ৫ বছর চুক্তি বাড়ল নেইমারের

স্পোর্টস ডেস্ক

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনের মধ্যেই চুক্তি বাড়লো আরও ৫ বছর। ১ জুলাই তার বর্তমান চুক্তির একটি ধারা সক্রিয় করায় চুক্তির মেয়াদ বেড়ে ২০২৭ পর্যন্ত গিয়ে ঠেকেছে।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজির সঙ্গে তার চুক্তির একটি ধারা সক্রিয় করার মাধ্যমে সেটার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত, তবে নতুন ধারা সক্রিয় করার কারণে এখন সেটি দুই বছর বেড়ে হয়েছে ২০২৭ পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, নেইমারের এই পদক্ষেপের কারণে নাখোশ হতে পারেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। কারণ নেইমারকে ছেড়ে দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে ক্লাবটি।

নেইমার বরাবরই পিএসজিতে তার চুক্তির মেয়াদ পূর্ণ করার উপর জোর দিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাবটির হয়ে তার ফর্ম একেবারে যাচ্ছেতাই, তবুও প্যারিসে থেকেই আবার জ্বলে ওঠার প্রত্যয় নেইমারের। পিএসজিতে যোগ দেওয়ার পর পরিসংখ্যানের দিক দিয়ে নেইমারের সবচেয়ে বাজে মৌসুম ছিল ২০২১-২২। ২৮ ম্যাচ খেলে এই মৌসুমে মাত্র ১৩ বার বল জালে পাঠাতে সক্ষম হয়েছিলেন তিনি।

মার্কা আরও জানিয়েছে, নেইমারের উচ্চ বেতনের কারণেই তাকে নিয়ে দলবদলের বাজারে সমস্যার সম্মুখীন হচ্ছে পিএসজি। প্যারিসে বছরে ৩০ মিলিয়ন ইউরো আয় করা নেইমারকে এত পরিমাণ বেতন দিয়ে দলভুক্ত করার সামর্থ্য ইউরোপের এলিট ক্লাবগুলোরও নেই। নেইমারও বেতন কমিয়ে অন্য ক্লাবে পাড়ি জমাতে অনিচ্ছুক।

এদিকে নেইমারকে দলে টানতে চেলসি এবং জুভেন্টাস আগ্রহ প্রকাশ করেছে বলে খবর ইউরোপীয় গণমাধ্যমের। তবে সে লক্ষ্যে পিএসজি বা নেইমারের সঙ্গে এখনো তারা কোনো আলোচনা শুরু করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...