বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘খোলা তেল বোতলজাত হয়ে হতো ‘রমনী’ ফর্টিফাইড সয়াবিন’

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগরীর বন্দর থানার হালিশহর এলাকায় বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খোলা ও ভেজাল তেলের ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে তেল বোতলজাত করে বিক্রি করার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বলছে,‘রমনী ফর্টিফাইড সয়াবিন তেল’ নাম দিয়ে প্লাস্টিকের কৌটায় করে তারা তেলগুলো বাজারজাত করে আসছিল। এতে তেল খেলে নানা রোগ-ব্যাধিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দর থানার হালিশহর এলাকা থেকে মো. হুমায়ুন কবিরকে (৪২) আটক করার পর র‌্যাব এসব কথা জানায়।

এসময় ঘরের ভেতর থেকে অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আনুমানিক ২ হাজার ৭০০ লিটার ভেজাল সয়াবিন তেল এবং ভেজাল সয়াবিন তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা ভেজাল সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।

শুক্রবার (২৪ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এ এস এস করপোরেশন নামের এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খোলা বাজার থেকে নিম্নমানের ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করত।

এরপর তাদের ফ্যাক্টরিতে ভেজাল সয়াবিন তেল প্রক্রিয়াজাত করে রমনী ফর্টিফাইড সয়াবিন তেল নামের প্লাস্টিকের বোতলে করে বাজারজাত করত। তারা অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে নিয়মনীতির তোয়াক্কা না করে খোলা তেল বোতলজাত করে আসছিল।

তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা রাতে বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে সয়াবিন তেল তৈরি করে সকালে বোতলজাত করত। এরপর বাজারজাত করার উদ্দেশে গোডাউনে সংরক্ষণ করত। এছাড়া দিনে এই প্রতিষ্ঠান কোনো কাজ করে না এবং প্রতিষ্ঠান চিহ্নিত করার মতো কোনো সাইনবোর্ড, বিলবোর্ড ব্যানার ব্যবহার করে না।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, প্লাস্টিকের বোতলে তেল ঢেলে তা মেশিনের সাহায্যে মুখ বন্ধ করা হতো।

এরপর বোতলের গায়ে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো যুক্ত রমনী ফর্টিফাইড সয়াবিন তেল নামের লেবেল লাগিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে কার্টনে করে গোডাউনে সংরক্ষণ করত।

পরে নিজস্ব কর্মচারী দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় এসব বোতলজাত তেল বিক্রি করে বিপুল পরিমাণ অবৈধ মুনাফা আয় করে আসছিল।

বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে লাভবান হওয়ার আশায় খোলা বাজার থেকে ভেজাল মিশ্রিত সয়াবিন তেল সংগ্রহ করে ওই তোল এএসএস করপোরেশন নামের প্রতিষ্ঠানের প্লাস্টিকের বোতলে করে বাজারজাত করে আসছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক হুমায়ন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...