বুধবার, ২৯ জুলাই ২০২৬

‘মন ভালো নেই’ লেখা শিক্ষার্থীকে ডেকেছে বিভাগ

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে অনেকটা বিপাকেই পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।

উত্তরপত্রের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাস্যরসের পাশাপাশি সমালোচনার জন্ম দেয়। ওই শিক্ষার্থীকে রোববার বিভাগীয়ভাবে ডাকা হয়েছে।

জানা গেছে, মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র সঙ্গে করে নিয়ে যান ওই শিক্ষার্থী। গত বুধবার রাতে সেই উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। পরে সরিয়ে নিলেও ছবিটি ভাইরাল হয়।

এ বিষয়ে ওই শিক্ষার্থী জানিয়েছেন, তিনি ফানি পোস্ট দিয়েছিলেন। পরে বুঝতে পেরে তিনি পোস্টটি ডিলিট করে দেন। তিনি বুঝতে পারেননি বিষয়টি এ পর্যায়ে যাবে। উত্তরপত্রে ইনভিজিলেটরের সই তিনি নিজেই করেছেন।

জানতে চাইলে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। ওই শিক্ষার্থীকে রোববার বিভাগে এসে দেখা করতে বলা হয়েছে। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জেনে পরের পদক্ষেপ নেব।

ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটরের সইটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয় বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। অপরাধ প্রমাণ হলে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা বহিষ্কার করতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। রোববার ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত জানাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কিছু জানি না।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা বলবে, তা—ই হবে। তা ছাড়া উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি...

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

দেশের বাজারে প্রথমবারের মতো দুই লাখ টাকায় উঠেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে তিন হাজার ১৫০...

চট্টগ্রামে কুমারীপূজা: মহামায়ার পাঁচ রূপে সজ্জিত ৬ কুমারী

পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত।বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে চট্টগ্রামে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার পাঁচ...