মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আসামে বন্যায় নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে চার শিশুসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের বন্যা ও ভূমিধসে আসামে নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে।

ভয়াবহ বন্যায় আসামের ৩২ জেলার প্রায় ৫৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জেলা প্রশাসন ৮৪৫টি ত্রাণ শিবির এবং ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। ত্রাণ শিবিরগুলোতে এরই মধ্যে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

জানা গেছে—আসামের বাজালি, বাকসা, বারপেটা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, কার্বি আংলং পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে।

চলতি বছরের বন্যায় আসামে ৯৯ হাজার হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কপিলি, ডিসাং ও ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ভারতের সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং আসাম পুলিশের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ত্রাণ ও উদ্ধারের কাজে দিনরাত কাজ করে চলেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নগাঁও পরিদর্শন করেছেন। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী ট্রেনে করে নগাঁও যান। তিনি একটি নৌকা নিয়ে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং কামপুর কলেজ ও রাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...