বুধবার, ২৯ জুলাই ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে হাজারের বেশি মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে চলছে নিখোঁজদের সন্ধান। ধ্বংসস্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ। বুধবার আঘাত হানা ভূমিকম্পে দেশটিতে প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। খবর আলজাজিরার।

এখনও নিখোঁজ রয়েছে দেড় হাজারের বেশি মানুষ। প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। প্রত্যন্ত গ্রাম ও দুর্গম পাহাড়ি এলাকাগুলোয় এখনও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বহু মানুষ। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে রেডক্রসসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি-ভিডিওতে ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া বাড়িঘর এবং স্ট্রেচারে আহত ব্যক্তিদের নিয়ে স্থানীয় মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। উদ্ধারকাজে হেলিকপ্টার মোতায়েন করেছে তালেবান সরকার। ছবি ও ভিডিওতে আহত অনেককে সামরিক হেলিকপ্টারে করে সরিয়ে নিতে দেখা গেছে।

বুধবার (২২ জুন) ভোরের আলো না ফুটতেই ভূমিকম্পের ধাক্কায় কেঁপে ওঠে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে অনুভূত হয় ৬.১ মাত্রার কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, খোস্ত শহরের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছিল এর উৎপত্তিস্থল; গভীরতা ৫১ কিলোমিটার।

উল্লেখ্য, ২০০২ সালের পর আফগানিস্তানে এটাই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর ২৫ মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০১৫ সালের ২৬ অক্টোবর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জনের প্রাণ যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...