রবিবার, ৩ মে ২০২৬

নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হামকা গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন ) রাতে ১০ উত্তর হালিশহর আর্টিলারি ফায়ারিং সেন্টার সংলগ্ন টোল রোড ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন।

গ্রেফতাররা হলেন- হামকা গ্রুপের লিডার হোসেন আবুল হাশেম, নিজামুদ্দিন ওরফে হামকা নিজাম, জাকির হোসেন ও আনোয়ার হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ ছুরি, দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, নগদ তিন হাজার টাকা, দুটি পাঁচশত রিয়াল মূল্যমানের সৌদি মুদ্রা এবং একটি সিএনজি জব্দ করা হয়।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মূলত সিএনজি, অটোরিকশা চালানোর আড়ালে তারা ডাকাতির করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তারা ১০-১৫ জনের একটি গ্রুপ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের ৮-১০ জন পালিয়ে যায়। তবে দলের প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় প্রায় ৪৫টি মামলা আছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...