বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাত দিন তাদের কাছে গামই সঙ্গী তারা যেন ফুটপাতে একটি পরিবার

কে এম রাজীব

নগরীতে ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত হয়ে পড়েছে পথশিশুরা যেখানে রয়েছে কন্যা শিশুরাও। যাদের বয়স ১০/১৫ বছরের মধ্য সীমাবদ্ধ। এই বয়সে তাদের বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা। কিন্তু তারা বই খাতার বদলে গাম আর পলিথিন নিয়ে ড্যান্ডি নেশায় আসক্ত হয়ে নগরীর ফুটপাত গুলোতে অবস্থান নিয়েছে। তারা এখন নিশ্চিত অন্ধকারের পথের অভিযাত্রী। এসব পথ শিশুরা সাময়িক সুখে’র প্রত্যাশায় দিনদিন অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। জরাজীর্ণ হয়ে পড়ছে ওদের জীবন। রাত দিন তাদের কাছে গামই সঙ্গী তারা যেন ফুটপাতে একটি পরিবার। মাদক বহনের ক্ষেত্রে হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে এসব শিশু। এর ফলে তারা চুরি ছিনতাইয়ে মতো বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এদেরকে সুপথে ফিরিয়ে না আনলে বাড়বে অপরাধ। ক্ষতিগ্রস্ত হবে সমাজ ও দেশ।

সরজমিনে দেখা যায়, সন্ধ্যা হতেই নগরীর কোনো বাসস্ট্যান্ড, রেলস্টেশন কিংবা সড়কের ফুটপাত গুলোতে দেখা মেলে গাম সেবন অবস্থায় এসব পথশিশুদের। তেমনি চোখে পড়ে চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকা আন্দরকিল্লাস্থ নগর ভবনের সামনে পথশিশুরা বসে বসে কেউবা সেবন করছে, কেউবা
ঝিমুচ্ছে আবার কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়ে পলিথিনে শ্বাস নিতে মগ্ন ড্যান্ডি নামক এই নেশাদ্রব্য। শুধু রাতে নয় দিনেও এসব জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশন (গাম) পলিথিনে ভরে কিছুক্ষণ পরপর মুখের সামনে নিয়ে শ্বাস টেনে নেশা করে তারা। তবে এই গাম নিষিদ্ধ কোনো বস্তু না হওয়ায় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে জানান সংশ্লিষ্টরা।

এবিষয়ে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তপন শর্মা জানান, এসব পথশিশুদের আইনের আওতায় আনা সম্ভব নয় বলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি জুতার আঠা নিষিদ্ধ কোনো বস্তু নয়। এ কারণে এ বিষয়ে কিছু করতেও পারছি না। এটি একটি নতুন নেশা। শুধু চট্টগ্রাম অনেক পথশিশু এই নেশায় জড়িয়ে পড়ছে। গাম যেহেতু আমাদের একটি প্রয়োজনীয় দ্রব্য তাই বিক্রি বন্ধ করা যাবে না। তবে আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। এটি যারা বিক্রি করেন তারা একটু সচেতন হলেই এ নেশা থেকে শিশুদের নিরাপদ রাখা সম্ভব।

অন্যদিকে এসব গাম সেবনকারী পথশিশুদের স্বাভাবিক ভাবে ফিরিয়া আনায় সমাজ সেবার কোনো আওতায় পড়ে কিনা জানতে চাইলে চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয়ের অতিরিক্ত উপ পরিচালক মোঃ ওয়াহিদুল আলম বলেন, যেহেতু আমাদের কোনো পুলিশি কাজ নেই, সেই ক্ষেত্রে যদি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব পথশিশুদের আইনের আওতায় এনে যদি আমাদের দেন তাহলে তাদের আমরা সংশোধন করার চেষ্টা করবো।

স্থানীয়রা বলছেন, এভাবে পথশিশুরা যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে তাদের ভবিষ্যত খুবই অন্ধকার। এসব থেকে তারা বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত হয়ে পড়ছে। আমরা এবং সংশ্লিষ্টরা যদি সচেতন হয়ে এসব পথশিশুদের সুপথে ফিরিয়ে আনতে পারি তাহলে তারা আলো পথে ফিরিয়ে আসবে বলে মনে করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...