বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বৃষ্টিতে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে কাজে বের হওয়া মানুষজন। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল চট্টগ্রামের নিম্নাঞ্চলে। তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এসব এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এতে করে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, কাতালগঞ্জ, বহদ্দারহাট, ষোলশহর এলাকার সড়কে পানি উঠেছিল।

এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে কষ্ট করে চলাচল করতে হয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ার এসব এলাকা থেকে পানি নেমে যাচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে দুই নম্বর গেট এলাকার পানি নেমে যেতে দেখা গেছে। তবে কাতালগঞ্জ এলাকায় অল্প পরিমাণে পানি ছিল। তাও কমতে শুরু করেছে।

নগরীর দুই নম্বর গেট এলাকায় শহিদুল সুমন নামে একজন বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে। এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না।

কাতালগঞ্জ রোডের বাসিন্দা আহমেদুল হক বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। কাতালগঞ্জের সড়কে প্রায় হাঁটু পানি ছিল। পরে বাধ্য হয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে গন্তব্যে। চট্টগ্রামের অনেক জায়গায় পানি ওঠা কমে গেলেও আমরা মুক্তি পাচ্ছি না।

মিজানুর রহমান নামে একজন বলেন, ছেলে মাদরাসায় পড়ে। সকালে তার পরীক্ষা ছিল। কিন্তু সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল। থেমে থেমে বৃষ্টিপাত আজ অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...