কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে র্যাব-১৫ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
রোববার দিবাগত রাত ২ টার সময় টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কুতুপালং ৫ নং ক্যাম্পের ৪ এজি ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নূর বশর (৩৪)১৭ নং ক্যাম্পের ৭৮ সি- ব্লকের মৃত ওসমান কাদিরের ছেলে আলী আহাম্মদ (৬১) ও বালুখালী ১০ নং ক্যাম্পের ৪৮ এইচ ব্লকের মৃত আব্দুল গফ্ফর এর ছেলে মোঃ রফিক (৪৫)।
রোববার বিকালে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন বালুখালী ইউপিস্থ টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিক্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ২ টার দিকে উক্ত স্থানে পৌঁছালে কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও তাদের হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ১ টি দেশীয় পিস্তল ও ২০ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
