মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দক্ষিণী সিনেমায় ঝুঁকছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে দক্ষিণ ভারতীয় ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেন মণি রত্নম। আবারো দক্ষিণী সিনেমায় ঝুঁকছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরে তামিল ভাষার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়াকে।

এ ছাড়াও আরো দু’টি দক্ষিণ ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এই সাবেক বিশ্বসুন্দরী। সম্প্রতি নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি সিনেমায় নাম লেখিয়েছেন ঐশ্বরিয়া। এতে তার সঙ্গে আছেন সুপারস্টার রজনীকান্ত। ‘রোবট’ সিনেমার পর আবারো পর্দায় হাজির হবেন তারা।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘বাহুবলি’ ও ‘ট্রিপল আর’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় যোগ হচ্ছেন ঐশ্বরিয়া।

ইতোমধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য নাকি নির্মাতাদের তিনি সবুজ সংকেত দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

২০১৮ সালে বলিউডের ‘ফ্যানে খান’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে মনি রত্নমের ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি রয়েছে। সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি।

চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমার গল্পটি ১০ শতকের, তখনও রাজা রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।

‘পোন্নিইন সেলভান’ সিনেমার দু’টি পার্ট রয়েছে। প্রথম পার্ট ২০২২ সালে মুক্তি পাবে। দ্বিতীয়টি ২০২৩ সালে। সিনেমাটিতে ঐশ্বরিয়া ছাড়া আরো অভিনয় করছেন— চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...