বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এক পোস্টেই কোটি টাকা নিলেন সামান্থা

বিনোদন ডেস্ক

বর্তমানে দক্ষিণ ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্থা রুথ প্রভু। তবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও তার বেশ আয়। এবার বিকিনি পোশাকে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কোটি টাকার ওপরে নিলেন এই অভিনেত্রী।

বিদেশি নামি ব্র্যান্ড হাউজের প্রচারের ক্ষেত্রে (ইনস্টাগ্রামে স্থিরচিত্র পোস্ট) মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন সামান্থা। কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস ভুইশনের অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।

এবার বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এই ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮ লাখ টাকা) নিয়েছেন সামান্থা। তেলেগু ডটকমও সে তথ্যই নিশ্চিত করেছে। স্থানীয় এ গণমাধ্যমটি বলছে সামান্থা এই পোস্টের জন্য প্রায় কোটির কাছেকাছি রুপি নিয়েছেন।

এই পোস্টে সামান্থার লুকে মুগ্ধ চিত্র তারকারাও। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মন্তব্য করেছেন ‘Hottie’

গণমাধ্যমটি আরও বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। খুব সহজেই অনুমান করা যাচ্ছে ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে তার। ইনস্টাগ্রামে প্রতি মাসে ৩-৪টি ব্র্যান্ডের প্রচার করে থাকেন তিনি।

উল্লেখ্য, সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...