চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ শ্রেষ্ঠ অধ্যক্ষ ক্যাটাগরিতে তিনি পটিয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এবার পরের ধাপে জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের শ্রেষ্ট অধ্যক্ষের মধ্যে বাছাই করা হবে জাতীয় শ্রেষ্ট অধ্যক্ষ৷
২০১৯ সালে পটিয়া সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন ত্রয়োদশ বিসিএসের চৌকস শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক৷ আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিষয়ের বই রয়েছে উনার৷ যোগদানের পর থেকে শিক্ষার গুণগত মান উন্বয়নে নিরলস প্রচেষ্টা পটিয়া সরকারি কলেজকে এনে দিয়েছে সাফল্য। উচ্চ মাধ্যমিকে জেলা পর্যায়ে সেরা দশ কলেজে স্থান করে নেয়া সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভাগীয় পর্যায়ে নিজেদের অবস্থান উন্নতি করেছে পটিয়া সরকারি কলেজ৷
বর্তমানে সরকারের অবকাঠামোগত চলমান উন্নয়ন গুলো বাস্তবায়িত হবে এ বছরের শেষ দিকে৷ ফলে আগামী দিনে দক্ষিন চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে পটিয়া সরকারি কলেজ৷
সহ শিক্ষা কার্যক্রমে সঠিক পৃষ্ঠপোষকতার ফলে শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্টে উপজেলা এবং জেলা পর্যায়ে অর্জন করেছে প্রথম স্থান।
জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পটিয়া কলেজের স্নাতকের শিক্ষার্থী দীপা শীল জানান, “অধ্যক্ষ মোজাম্মেল স্যারের সরাসরি তৎপরতায় বিতর্ক ক্লাবের মাধ্যমে নিয়মিত বিতর্ক চর্চা অনুশীলন করতে পারায় এবার আমরা জেলা পর্যায়ে শ্রেষ্ট হয়েছি ৷আশা করি বিভাগীয় এবং জাতীয় পর্যায়েও আমরা সফল হব”।
এদিকে প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হওয়ার ঘোষণায় শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
