সোমবার, ৪ মে ২০২৬

পাশে কেউ ধূমপান করলে কতটা ক্ষতি হয় শরীরের?

লাইফস্টাইল ডেস্ক

যখন মানুষ নিজে ধূমপান করেন, তখন মূলত তামাকের ধোঁয়া প্রবেশ করে শরীরে। কিন্তু যখন পাশের কোনও মানুষ ধূমপান করেন তখন অজান্তেই সেই ধোঁয়া ঢুকে যায় পার্শ্ববর্তী মানুষের দেহেও। এতে শুধু তামাকের ধোঁয়া নয়, থাকে আরও প্রায় ৭০০০ রকমের বিষাক্ত পদার্থ, যেগুলি বাড়িয়ে দিতে পারে ক্যান্সার তৈরির আশঙ্কা। কাজেই এই ধরনের পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।

কী কী বিপদ ডেকে আনে এই ধরনের ধূমপান?

১। পরোক্ষ ধূমপানে হৃদ্‌রোগের আশঙ্কা ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পায়, স্ট্রোকের আশঙ্কা বাড়ে প্রায় ৩০ শতাংশ।

২। যারা নিজেরা ধূমপান করেন না তাদের ক্ষেত্রে এই ধরনের পরোক্ষ ধূমপান ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। বাড়িয়ে দেয় সাইনাস, গলা কিংবা পেটের ক্যান্সারের আশঙ্কাও।

৩। শিশুদের ক্ষেত্রে বেড়ে যায় লিম্ফোমা, লিউকিমিয়া ও মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি।

৪। পরোক্ষ ধূমপানে বাড়ে সাইনুসাইটিস, হাঁপানি ও বুকের সংক্রমণের আশঙ্কাও।

৫। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে পরোক্ষ ধূমপান ভ্রূণের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। ডেকে আনতে পারে অনিচ্ছাকৃত গর্ভপাতও।

সূত্র: আনন্দবাজার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...